শিরোনামঃ

ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর।



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম বিশ্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর।  

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।

লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর বলেন, সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দকে ভাগ করে নিতে হবে। উৎসবের এই মহতী ক্ষণে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। আমাদের দেশের সকল মানুষে শান্তি- ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন সকল মানুষকে সুস্থ ও সুন্দর রাখেন।  

তিনি দেশের সর্বস্তরের জনগণ ও মুসলিম বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের সাথে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতের কথা ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?