- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:০২ পিএম
দুই বছর পর দেশে ফেরা সাংবাদিক জি.এম জসিম হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ দুই বছর পর ইউরোপের দেশ ক্রোয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে আসা বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কোষাধ্যক্ষ জি.এম জসিম হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
বুধবার দিবাগত রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বরিশাল জেলা উত্তর কমিটির পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় সাংবাদিক জি.এম জসিম হাসানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এস.এম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহামুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সহকর্মীরা।
দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক জি.এম জসিম হাসান। অনুভূতি প্রকাশ করে জি.এম জসিম হাসান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছ থেকে এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। সহকর্মীদের এই ভালোবাসা ও আন্তরিকতা যেন সবসময় অটুট থাকে-তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!