শিরোনামঃ

ডৌয়াতলা বাজারের উন্নয়ন ও পুকুর সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত


মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের সার্বিক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে বাজার কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাত সাড়ে ৮টায় ডৌয়াতলা বাজারের টলসেটে আয়োজিত সভায় বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ৪নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার,  ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শুকুর হাজি  ও ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম রাজাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন, জরুরি ভিত্তিতে বাজারের শৌচাগার সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাজারের পুকুর সার্বক্ষণিক পরিষ্কার রাখা, ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা, রাতে প্রতিটি দোকানের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং বাজারের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাজারের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে ব্যবসায়ী, বাজার কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?