- প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ০৮:০৭ পিএম
দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল
রিয়াজুল হক সাগর, রংপুর ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। ফুঁসে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন,সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশা তিনপ্রার্থীর সমর্থকরা।
আজ শুক্রবার ( ৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলার প্রাণকেন্দ্র স্থলবন্দর মোড়ে কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন,সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থী আ.ন.ম.বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও শিক্ষক মঞ্জুরুল আলম মঞ্জুর সমর্থকরা । এসময় বক্তরা, আওয়ামীলীগের পূণর্বাসনকারী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে যে বিএনপির যে কোন ত্যাগি নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়। অন্যথায় নির্বাচনে বিএনপির ভরাডুবি আশংকা করেন তারা।
বক্তব্য রাখেন, দিনাজপুর-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থী আ.ন.ম.বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও মঞ্জুরুল আলম মঞ্জু,বিএনপি নেতা ভিপি হামিদুল, প্রফেসর মিজানুর রহমান, ইসকান্দার হাসান, আবুল চকালাম আজাদ,মাহমুদ আলম মাদুল,হোসেন আলীসহ অন্যরা।
এ সময় কাফনের কাপড় পড়ে বিএনপি'র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থীর সমর্থকরা।
সমাবেশে বিক্ষোভকারীরা "হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, অনুপ্রবেশকারি হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও,আওয়ামীলীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই,বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নাই" বলে স্লোগান দেয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!