- প্রকাশিত: ২ আগস্ট ২০২৬ ০৯:১৪ পিএম
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল
রিয়াজুল হক সাগর, রংপুর।
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন, সালন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতা-কর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন। কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, দখলদারিত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ দাম্ভিকতা ও সীমালঙ্ঘন পছন্দ করেন না। সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের বিপদ-আপদে সহযোগিতা করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান ও মেম্বার হতে চান, তারা আগে মানুষের ভালোবাসা অর্জন করুন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "দেখেশুনে সৎ ও যোগ্য মানুষকে ভোট দেবেন, যারা আপনাদের জন্য কাজ করবে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা করতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো কোনো রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
-
শতাধিক ব্যক্তিকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ জিয়াউল আহসান‘র বিরুদ্ধে। আছে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা। সেনাবাহিনী থেকে হারিয়েছেন চাকরিও। কার্যক্রম...
-
বরিশাল বিভাগে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে Career & Success Story Sharing Session অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!