- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ০৫:৪৮ পিএম
দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ পলিটেকনিক ইউষ্টিটিউট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
আজ শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলিটি ক্যাম্পাসের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মেডিকেল শিক্ষার্থী তাসনিম হাসান সিয়াম, তাসনুভ জাহান তৈয়ারা বক্তব্য রাখেন।
অপরদিকে, বেলা ১টায় গোপালগঞ্জ পলিটেকনিক ইউষ্টিটিউটটের শিক্ষার্থীরা ক্যাস্পাসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, মোস্তকিন মিয়া, পাপন সরকার, নাজমুল সাকিব বক্তব্য রাখেন।
অন্যদিকে বেলা ২টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বিক্ষোভরতঃ শিক্ষার্থীরা এ ঘটানার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে, শিক্ষার্থী তাসনুভ জাহান তৈয়ারা বলেন, আমরা কোন সভ্য দেশে বসকাস করছি না। চাঁদার দাবীতে একন মানুষকে পথর মেখে হত্যা করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়েছে উঠেছে এটা ভাবার বিষয়। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, সাধারন মানুষকে হত্যা করায় শেখ হাসিনা খুনিতে পরিতন হয়েছে। এখন একই পথে হাঁটছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা যেভাবে মানুষ হত্যা করঠে তাতে শেখ হাসিনার মত তারেক রহকানও খুশি তারেক হিসাবে স্বীকৃতি পাবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি শীতের আমেজ শেষ হতে না হতেই পটুয়াখালী জেলাজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার...
-
সোহাগ হাওলাদার, বরগুনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনা সদর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন স্থানীয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!