- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১২:৩৯ এএম
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৭
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গুরুত্বর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৮ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন–মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে সার্বিক পরিবহণের সুপারভাইজার পান্নু মুন্সি, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান ও দক্ষিণ পারা কুনিয়া ইউনিয়নের জসিম বেপারীর ছেলে সাগর। বাকি চারজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। এখনও উদ্ধার চলছে। বাস রাস্তার পাশে খাদের কাদা-পানির মধ্যে আছে। এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!