- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১০:১৭ এএম
দালালের খপ্পরে চার যুবতী ফিরিয়ে দিলেন ভারতীয় (বিএসএফ)।
রিয়াজুল হক সাগর, রংপুর ।
দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার যুবতীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন, পাবনার আখি আক্তার (২০), বাঞ্চারামপুর কুমিলার আদিবা চৌধুরি (২৩), মাদারিপুরের সুমাাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬) ।
আখি আক্তার জানান, গত ২২ নভেম্বর জান্নাত নামের পরিচিত এক নারী ভালো কাজের লোভ দেখিয়ে তাদেরকে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে তারা উঠে আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।
আখি আরো জানান, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গিয়ে আমরা ভুল করেছিলাম। পরে বুধবার (২৬ নভেম্বর) কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।
বিজিবি জানায়, আনুষ্ঠানিক হস্তান্তরের পর চার যুবতীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস্যরা কেদার বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।
এই বিভাগের আরো খবর
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশ পুলিশের একজন এসআইয়ের মোটরসাইকেল চুরি করার পর পুলিশের বিশেষ অভিযানে চার পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!