- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ০৭:৫২ পিএম
চট্টগ্রাম আনোয়ারায় ভালোকে হ্যাঁ, খারাপকে না।
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, আনোয়ারা থানার উপ পরিদর্শক মোঃ জুয়েল, সংগঠনের চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য সাইফুল ও আশিক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান (ওসি) জুনায়েত চৌধুরী। এ সময় শিক্ষার্থীরা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!