- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৯:১১ এএম
ছাত্রদলের আবেদনে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুটি বাস দিচ্ছে ববি প্রশাসন
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন আসন্ন ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দুটি বিশেষ বাসের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১০ অক্টোবর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকায় নির্ধারিত হওয়ায় বরিশাল থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে রাজধানীতে যেতে হবে। শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ পরিবহন সুবিধার আবেদন করে ববি ছাত্রদল।
জানা গেছে, গত ৫ অক্টোবর ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন প্রক্টর অফিসে জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকায় পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হওয়ায় শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষার পর নিরাপদে ক্যাম্পাসে ফেরা নিশ্চিত করতে পরিবহন সুবিধা অত্যন্ত জরুরি।
এই প্রসঙ্গে ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেন বলেন,
> “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা পরিবহন সুবিধার আবেদন করি। ভিসি স্যার আমাদের আবেদনে সাড়া দিয়ে দুটি বাসের ব্যবস্থা নিশ্চিত করেছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন,
> “শিক্ষার্থীদের আবেদনপত্রটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। উপাচার্য মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তাৎক্ষণিকভাবে দুটি বাসের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।”
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে তাৎক্ষণিক সাড়া দিয়ে পরিবহন সুবিধা নিশ্চিত করায় ববি প্রশাসন ও ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!