- প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১২:৩১ পিএম
চাউলাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টা: মানববন্ধনে বিচারের দাবি
বরগুনার জেলা প্রতিনিধিঃ
শারীকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে বিএনপি নেতা মোঃ বাহাদুর তালুকদারের ওপর সন্ত্রাসী হামলা ও পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই ২০২৫) সকাল ৯টায় চাউলাপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন শারীকখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, ভুক্তভোগী বাহাদুর তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বাহাদুর তালুকদার বলেন, “গত ১৩ জুন দুপুর ২টার দিকে আমি কলাপাড়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ির সামনে পৌঁছানো মাত্রই তালতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ছগির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল আমাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। তারা আমাকে জানায়, দুই লক্ষ টাকা দিতে হবে এবং আমাদের ভোগদখলীয় জমি ছেড়ে দিতে হবে। আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। তারা আমাকে হুমকি দিয়ে সরে যায়।”
বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর উপর এমন বর্বরোচিত হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এর পেছনে পরিকল্পিত চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তালতলী উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!