শিরোনামঃ

চাতালের পাশে পড়েছিল ব্যবসায়ীর লাশ


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে রহস্যজনক ভাবে নিহত নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত নাসির বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের শাহপরান সড়কের বশির উদ্দিন হাওলাদারের ছেলে। সে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহতের স্বজনরা জানিয়েছেন-বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয় নাসির। কি কারনে সে (নাসির) গৌরনদীতে এসেছিলো তা জানাতে পারেনি পরিবার।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মুনীম জানিয়েছেন-হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। পরবর্তীতে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?