- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১১:৩০ এএম
ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, লাশের উপর নৃত্যের ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
যবিপ্রবি প্রতিনিধি-
সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় মো. সোহাগ (৪৩) নামের এক ব্যবসায়ীকে যুবদলের নেতাকর্মী কর্তৃক প্রকাশ্যে পাথর দিয়ে পর পর মাথায় আঘাত করে হত্যার পর লাশের উপর নৃত্যের ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় তারা "একশান টু একশান - ডাইরেক্ট একশান, সন্ত্রাসীদের বিরুদ্ধে - ডাইরেক্ট একশান, চাঁদাবাজের বিরুদ্ধে-ডাইরেক্ট একশান" স্লোগান ও দেন।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় যবিপ্রবি "জুলাই বিপ্লব মঞ্চ" এর উদ্যোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ-মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, জুলাই গনঅভ্যুত্থান এর মধ্য দিয়ে আমাদের স্বপ্ন ছিল আমরা অন্যায়, দুর্নিতি, চাদাবাজি, দমন-নিপিড়ীন ও অপরাজনীতি মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ব। এই স্বপ্নকে ধূলিস্যাৎ করার জন্য একটা গোষ্টি অপতৎপরতা চালাচ্ছে। কুমিল্লা ও ভোলায় যুবদল দ্বারা ধর্ষণ হয়েছে। মধ্যযুগীয় কায়দায় ৪৮ ঘন্টা আগে যুবদলের সন্ত্রাসী দ্বারা এ নারকীয় হত্যার ঘটনা ঘটেছে। আমরা এখানে অপরাধীর বিরুদ্ধে এসেছি। অপরাধীরা একটা দলের ট্যাগ নিয়ে এই কাজ করেছে। সেজন্য এর দায় দলটা এড়াতে পারে না। আমরা অপরাধীদের এমন শাস্তি চাই, যাতে পরবর্তীতে সেই শাস্তি একটা নিদর্শন হয়ে থাকে। এছাড়া একটা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে বার বার এতো কিছু হওয়ার পরেও কেনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না? পুলিশ ধরে আনছে আবার কিছুক্ষণের মাঝে ছাড়া পেয়ে যাচ্ছে! সেজন্য বুঝায় যায় - জনবহুল এলাকাতেও আমি নিরাপদ না।
বিক্ষোভে শিক্ষার্থীরা আরো বলেন, রক্তে রঞ্জিত স্বাধীনতার উপর দাঁড়িয়ে জুলাইকে অবমাননা করে একের পর এক হত্যা, ধর্ষণ এবং চাদাবাজির মতো ঘটনা ঘটাচ্ছে। আমরা এই তথাকথিত সংস্কার বিশ্বাস করিনা। আমরা চাই স্বাধীন দেশে এগুলো বন্ধ হোক। যে বা যারাই এর সাথে যুক্ত থাকবে, তাদেরকে দৃষ্টান্তামূলক শাস্তির আওয়াতায় আনা হোক। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা চাঁদা না পেয়ে একটা মানুষকে হত্যার পরে তার লাশের উপর উঠে নাচানাচি করেছে। ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেনো তা বড় বড় মিডিয়ায় আসলো না? আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে বিচার চাই, জুলাই সনদ চাই, মিডিয়ার সংস্কার চাই। এই খুনিদের ঠাই এই বাংলায় হবেনা। আমরা শেখ হাসিনা কে সরাইতে পেরেছি, আপনাকেও সরাতে পারবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গত ৯ই জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে পাথর মেরে হত্যার পর লাশের উপর নৃত্য করার ঘটনা ঘটে। এই ঘটনায় ইতোমধ্যে যুবদল নেতা মঈনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!