- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৭:৫৬ পিএম
বসুন্দিয়ায় 'রাইটস যশোর'র ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় রাইটস যশোরের আয়োজনে আলোচনা সভা, ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বসুন্দিয়া বাজারস্থ মাস্টার সবেদ আলীর বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক এ আয়োজনে 'মুক্তি সাউথ এশিয়া প্রকল্পে'র শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসণ সহ অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন রোধ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আলোচনা সভা ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইটস যশোর এর প্রজেক্ট ম্যানেজার দেব কুমার, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমন্বয়কারী দিবাকর মন্ডল, কাউন্সিলর তানিয়া খাতুন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর, রাইটস যশোরের প্রতিনিধি ফারজানা আফরোজ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিবর রহমান শতাধিক কিশোরী ও মহিলাদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা ও সর্বশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!