- প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬ পিএম
বসুন্দিয়ায় রাইটস যশোর'র আলোচনা সভা, ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার মালোপাড়ায় রবিবার 14 ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রাইটস যশোর এর আয়োজনে 'মুক্তি সাউথ এশিয়া' প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার বিষয় হিসাবে রাখা হয় শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসন সহ অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন। প্রধান অতিথি তার আলোচনায় এ সকল বিষয়ে করণীয় ও সচেতনতার জন্য বিভিন্ন চিত্র ও উদাহরণ তুলে ধরেন। উপস্থিত শতাধিক কিশোরী ও নারীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চারজন বিজয়ী কে পুরস্কৃত করা হয়।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট লক্সোমবার্গ এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইটস যশোর'র কাউন্সিলর তানিয়া হাসান, বসুন্দিয়া ইউনিয়ন নারী উদ্যোক্তা, সমাজকর্মী রাইটস যশোরের বসুন্দিয়া ইউনিয়ন কর্মী ফারজানা আফরোজ রিতা, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন, বসুন্দিয়া মালোপাড়ার সমাজসেবক চন্ডীদাস।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!