- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০৮:২৬ পিএম
বসুন্দিয়ায় ইসলাম ধর্ম ও মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি অভিযুক্ত আল আমিন মাসুদের নামে থানায় মামলা
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ার তালুকদার গ্রুপের প্লাস্টিক কারখানার (এ্যাডমিন) আল আমিন মাসুদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য এবং রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগন অভিযুক্ত কোম্পানির এ্যাডমিন আলামিন মাসুদের অপসারণ এবং শাস্তি দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। ওই প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শ্রমিক সহ স্থানীরা জানিয়েছেন, আলামিন সাহেব একজন নাস্তিক প্রকৃতির মানুষ। সে বিভিন্ন সময়ে ইসলাম এবং পবিত্র কুরআন শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করে। তার কথা-বার্তা, আচরণ ইসলাম এবং নবী রাসুল বিদ্বেষ পূর্ণ। এছাড়া তার ফেসবুক পেজেও ইসলাম, নবী রাসুল এবং পবিত্র কুরআন শরীফ সম্পর্কে বিদ্বেষপূর্ণ লেখালেখির প্রমাণ রয়েছে। সম্প্রতি গত ৮ নভেম্বর দুপুরে তিনি অফিস স্টাফ সহ কতিপয় ব্যাক্তির সাথে কথা বলার সময় স্পষ্ট ভাবে ইসলাম ধর্ম এবং রাসুলুল্লাহ (সঃ) কে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক কথাবার্তা বলেন। এই ঘটনা জানা জানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম গন তৎক্ষনাৎ প্রতিবাদ করেন। ৯ নভেম্বর স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগন, বসুন্দিয়ার ঘুনী ফ্যাক্টরির সামনে এক প্রতিবাদ সভায় অভিযুক্ত এ্যাডমিন আলামিন মাসুদের বিরুদ্ধে তালুকদার গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহণের দাবি করেন। এসময় নেতৃবৃন্দ এলাকাবাসি সকলকে শান্ত থাকার আহবান জানায়। এই ঘটনায় ( ১১ নভেম্বর) ঘুনী বিশ্বাস পাড়া উম্মুল কোরা জামে মসজিদের ইমাম মোঃ মুরসালিন বাদী হয়ে অভিযুক্ত কোম্পানির এ্যাডমিন আলামিন মাসুদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, আলামিন মাসুদ চট্টগ্রামের খুলশী থানার উত্তর লালখান বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবেদ আলী এবং মাতার নাম মনোয়ারা বেগম।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!