- প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ০৬:০১ পিএম
বসুন্দিয়ায় ৩০পিচ ইয়াবাসহ মাদক কারবারি রাকিব আটক
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ৩০ পিচ ইয়াবাসহ রাকিব হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে বসুন্দিয়া মোড়ের যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব হোসেন বসুন্দিয়া মোড় (কেফায়েতনগর) বিশ্বাস পাড়ার মোশাররফ হাওলাদার ড্রাইভারের ছেলে । বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বসুন্দিয়া মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে রাকিবকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!