- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৯:৩৮ পিএম
বসুন্দিয়াবাসীর জন্য সংখ্যানুপাতিক হিসাবে বরাদ্দ দেয়া করা হবে।
বসুন্দিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠকে এমপি গোলাম রসূল।
আবু তাহের,, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (১৫ মে) বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে বিকাল সাড়ে তিনটা থেকে 'কর্মী শিক্ষা বৈঠক' অনুষ্ঠিত হয়েছে।
বসুন্দিয়া ইউনিয়নের ৫৬৪ জন কর্মী নিয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে পুরুষ কর্মীর উপস্থিতি ছিল 245 জন, মহিলা কর্মী উপস্থিত ছিল ৩১৯ জন। সাংগঠনিক নিয়মিত এ কর্মসূচি পাঠ্যসূচি ও কর্মসূচি অনুযায়ী কর্মীদের মানোন্নয়নের লক্ষে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন ৮৮ যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও যশোর জেলার আমির অধ্যাপক মোঃ গোলাম রসুল। তিনি বলেন বিগত দিনের মতো বসুন্দিয়াবাসীর সাথে কোন বৈষম্যমূলক আচরণ করা হবে না। আমি সংখ্যানুপাতিক হিসাবে অন্যান্য অঞ্চলের সমান বরাদ্দ বসুন্দিয়াবাসীর জন্য থাকবে। তিনি বলেন ইতিমধ্যেই বসুন্দিয়ার জন্য ৩০ লক্ষ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান এর নাম ঘোষণা করেন । জামায়াতের বসুন্দিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতি কে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!