- প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৪:২৯ পিএম
বরিশার সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বরিশার সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মোশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সরকারী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনয়ন চেয়ারম্যান ও সচিবগন উক্ত এলাকার পাচারের ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীর মোট ৫৬ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি/সদস্য সচিব বরাবরে হস্তান্তর করেন। এ সকল শিশুদের অধিকাংশই এতিম, পথশিশু, দারিদ্রসীমার নিচে বসবাসকারী এবং কোন কোন শিশুর জন্মনিবন্ধন নেই। অতএব যে কোন সময় এরা প্রলোভনে পরে পাচার বা যৌন হেনস্তার শিকার হতে পারে। এই সম্ভাবনা থেকে রক্ষার লক্ষ্যে এ সকল শিশুদের পুনর্বাসন, শিক্ষা এবং জীবনযত্রার অন্যান্য প্রয়োজন পুরন বিশেষ জরুরী। এ লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ঐক্যমত পোষন করেন। কমিটির পরবর্তী পরিকল্পনা অংশ হিসেবে ১৪ টি শিশুর জন্ম নিবন্ধন, ১০ জন শিশুর শিক্ষা সহায়তা এবং সরকারী বিভিন্ন দপ্তরগুলোর মাধ্যমে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব শারমিন সুলতানা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!