- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৩ পিএম
বরিশালের কাউনিয়া সরকারি কলেজে নবাগত একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত।
শিউলি ঝরা ভাদ্রের শেষ সকালে আজ নগরীর তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত কাউনিয়া সরকারি কলেজের মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ আব্দুছ ছালাম বেপারী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক উত্তম কুমার বড়াল স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদক শেখ কামরুন নাহার কাদির(সহকারী অধ্যাপক বাংলা),একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব নুসরাত রশিদ(সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান),মাহফুজা আফরোজ(প্রভাষক রসায়ন),মোঃ শহিদুল ইসলাম(প্রভাষক ভূগোল), মোঃ ইসমাইল হোসেন (প্রভাষক ইংরেজি)এবং পঙ্কজ কুমার মল্লিক (প্রভাষক ব্যবস্থাপনা)বক্তারা মাদকাসক্তি এবং প্রযুক্তির আগ্রাসন থেকে নিজেদের মুক্ত রেখে পড়াশোনার প্রতি মনোযোগী হতে নবীনদের আহ্বান জানান। অনুষ্ঠানে আবৃত্তি এবং গান পরিবেশিত হয়। সঞ্চালনা করেন উত্তম কুমার বড়াল এবং ইংরেজি বিভাগের প্রভাষক শামীমা ফেরদৌস বনানী। মুহুর্মুহু করতালি এবং সুরের ইন্দ্রজালে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!