- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩২ পিএম
বরিশালের গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্য ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ মিয়া রাজধানীর উত্তরখানের আক্কাস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে গৌরনদী থানা পুলিশ।
ঘটনার ভুক্তভোগী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকার ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছে, 'বেলা ১১ টার দিকে তার বিকাশের দোকানে প্রবেশ করে আরিফ। এসময় একটি বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠাতে বলেন। তিনি টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে আরিফ কোমরে থাকা একটি পিস্তল উচিয়ে টাকা পাঠানোর হুমকি দেয়।
এসময় তার ডাক চিৎকারে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, "অভিযুক্তর কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!