- প্রকাশিত: ২ মে ২০২৬ ০৫:২৭ পিএম
বরিশালের এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন
ববি প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই -গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত বরিশাল মেট্রোজেনের অতিরিক্ত পুলিশ সুপার(এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।তিনি বলেন,"এডিসি রিয়াজ হোসেন জুলাই আগস্ট আন্দোলনে হামলার সাথে জড়িত।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছি।অতিদ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই অভিযুক্ত এডিসিকে বদলি করুন"।
এডিসি রিয়াজ হোসেন সহ জুলাই গণঅভ্যুত্থানে হামলা চালানো অন্যান্যদের ও বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে সাধারন শিক্ষার্থীরা ডিআইজি অফিসে(বরিশল রেঞ্জ) তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি পেশ করেন।উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।সাধারণ শিক্ষার্থীরা এসময় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন।স্মারকলিপিটি গ্রহন করেন ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার(অতিরিক্ত উপ-মহাপরিদর্শক,এডমিন এ্যান্ড ফিনান্স)।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!