- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ০২:৫৮ পিএম
বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা উদযাপন।
জয় চন্দ্র শীল
বরিশাল
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার বিকেলে বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এই রথযাত্রা উৎসব। লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে নগরীর বিভিন্ন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথযাত্রার এ শোভাযাত্রাটি।
রথযাত্রার প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বরিশালে ইসকনের অয়োজনে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। রথযাত্রা উৎসবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাখাল চন্দ্র দে, এসময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগরের আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভ, সদস্য সচিব লিমন সাহা কানু, অধ্যক্ষ তপস্বী দাস ব্রক্ষ্মচারীসহ অতিথিবৃন্দরা।
অনুষ্ঠান উদ্বোধকরা বলেন, "রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও ভক্তির প্রকাশ। আমরা চাই সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হোক।''
এরপর নগরীর সদর রোডস্থ জগন্নাথ মন্দির, হাটখোলা হরি মন্দির ও অন্যান্য সকল মন্দির গুলোতে, যেখানে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে রথ সাজানো, পূজা, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব। দুপুর গড়াতেই রথ টানার জন্য লক্ষাধিক মানুষ জড়ো হয়।
বিশাল এ কাঠের রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্থাপন করে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন। ভক্তরা ‘জয় জগন্নাথ’ 'জয় জগন্নাথ' ধ্বনি দিতে দিতে রথ টানেন এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের উপস্থিতি অনুভব করেন। রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ধর্মীয় সামগ্রী, মিষ্টান্ন ও খেলনার অস্থায়ী মেলা, যা সব বয়সী মানুষের ভিড়ে মুখরিত ছিল।
উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নজরদারি করে।
আগামী এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে উল্টো রথ বা বহুডা যাত্রা, যেখানে দেবতারা আবার নিজ মন্দিরে ফিরে যাবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!