- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ ১২:১০ পিএম
বরিশালে ‘সুরসাকী’র আয়োজনে শাস্ত্রীয় সংগীতের অনবদ্য আসর
বরিশালে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীতের এক মনোমুগ্ধকর আসর। নগরীর সদর রোডস্থ শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সুরসাকী’ সংগীতালয়ের আয়োজনে এ আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাগ পরিবেশন করেন ২৮ জন শিল্পী। উদ্বোধনী বক্তব্য দেন প্রবীণ সংস্কৃতিজন অধ্যাপক দীপংকর চক্রবর্তী। তিনি উপমহাদেশের সংগীত পরম্পরা ও বিভিন্ন রাগের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ‘ইমন’ রাগে সম্মেলক পরিবেশনা উপস্থাপন করেন ‘সুরসাকী’ সংগীতালয়ের শিল্পীরা। এরপর সারেঙ্গীর সুরে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী নিলয় হালদার। পরে একক সংগীত পরিবেশন করেন পূর্ণিমা রায় ও শ্রেয়া রায়।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘সুরসাকী’ সংগীতালয়ের পরিচালক ও বিশিষ্ট শিল্পী সঞ্জয় হালদার ‘কলাবতী’ রাগে একক সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবীণ তবলা শিল্পী গণেশ চন্দ্র দাসের পরিচালনায় ‘লহরী’ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে প্রবীণ তবলা শিল্পী গণেশ চন্দ্র দাসকে উত্তরীয় পরিয়ে দেন সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম। শিল্পী নিলয় হালদারকে উত্তরীয় পরিয়ে দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক অরূপ তালুকদার।
শাস্ত্রীয় সংগীতের এ আসরে নগরীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংগীতানুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী নুরুল আমিন চৌধুরী বলেন, ‘এ ধরনের আয়োজন অনেকদিন পর বরিশালবাসীকে তৃপ্ত করেছে। প্রতিবছর এ ধরনের আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানাই।’
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের দ্বিতল কমপ্লেক্স ভবনটি ২০০৬ সালে প্রায় ৫০ লাখ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।২৭ বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমিকদের সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!