- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০৪:৩৫ পিএম
বরিশালে সংবাদ সম্মেলনের পর ভুক্তভুগীর বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ প্রকাশের পর ফের নতুন করে হামলা, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাসিন্দা শিমু বেগম।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টস ইউনিটির হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিমু বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে তিনি বলেন, গত ২ নভেম্বর বেলা ১১ টার দিকে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়ার নেতৃত্বে (শিমুর সাবেক স্বামী) ও বজলু হাওলাদারসহ তাদের সহযোগীরা একদল লোক নিয়ে প্রকাশ্যে মিছিল নিয়ে বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে।
তিনি জানান, “ওইদিন তারা আমার বাড়ির সামনে এসে টেনে-হিঁচড়ে মারধরের চেষ্টা করে এবং জানালা-দরজা ভাঙচুর করে। আমরা ভয় পেয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়ি।”
শিমুর অভিযোগ, ওই সময় বজলু হাওলাদারসহ মিছিলকারীরা তার বিরুদ্ধে নোংরা, মিথ্যা ও কেলেঙ্কারিমূলক অপবাদ ছড়ায়। পরকীয়া, একাধিক বিবাহ ও দেহ ব্যবসার মতো জঘন্য অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়। এমনকি তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এলাকাবাসী তাকে ঘৃণা করে ও কেউ পাশে না দাঁড়ায়।
তিনি আরও বলেন, “আমার নামে ‘ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত’ বলে প্রচার চালানো হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ‘এই মহিলাকে ধরিয়ে দিন’ এমন উস্কানিমূলক আহ্বানও দেওয়া হচ্ছে। এতে আমি ও আমার দুই মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
শিমু বেগম দাবি করেন, সাংবাদিক সম্মেলনে সত্য কথা বলার কারণে তার ওপর এই প্রতিশোধমূলক হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া ও বজলু হাওলাদারসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থাসহ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকৃত ছবি ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িতদের সাইবার অপরাধ আইনে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, “আমি ভয় পাই না, আমি চাই সত্য প্রকাশ পাক। সাংবাদিক সমাজ যেন এই অন্যায়ের বিরুদ্ধে জাতির বিবেক জাগিয়ে তুলেন।”
এবিষযে অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে, বিএনপি নেতা বজলু হাওলাদার গণমাধ্যমে বলেন, “আমরা বাড়ির ভেতরে কেউ প্রবেশ করিনি। বাড়ির সামনের সড়কে শুধু মিছিল করেছি। ভাঙচুর ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!