- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০৪:২২ পিএম
বরিশালে পাওনা টাকার জেরে ব্যবসায়ীর বাসায় গিয়ে প্রাইভেট শিক্ষকের মৃত্যু
সাকিব উল হক
রিপোর্ট৭১.কম | বরিশাল প্রতিনিধি।
বরিশালের মুলাদীতে পাওনা টাকা চাওয়ার জেরে এক প্রাইভেট শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুলাদী বন্দর এলাকায় ব্যবসায়ী ফরিদ উদ্দীন খানের বাসায় এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষকের নাম মো. সবুজ হাওলাদার (৫৬)। তিনি হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের বাসিন্দা ও মৃত জালাল হাওলাদারের ছেলে। শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি মুলাদী কাজি অফিসের পাশে ভাড়া বাসায় থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।
পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে আব্দুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে ব্যবসায়ী ফরিদের কাছ থেকে সুদে ১ লাখ টাকা ধার নিয়েছিলেন সবুজ। সুদের পরিমাণ হিসেবে প্রায় ১ লাখ টাকা পরিশোধ করার পরও ফরিদ ও রহমান আরও ২ লাখ টাকা দাবি করেন। গত ২০ জুলাই নির্ধারিত সময়সীমার মধ্যে টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার রাতে ফরিদ মোবাইলে ফোন করে সবুজকে বাসায় ডাকেন।
রাত ১০টা ৩০ মিনিটের দিকে সবুজ ফরিদের বাসায় গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টা ৪৫ মিনিটে তাঁকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্যবসায়ী ফরিদ বলেন, "সবুজের কাছে ২ লাখ টাকা পাওনা ছিল। তিনি আরও ২০-২৫ দিন সময় চাইতে বাসায় এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।"
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পরিবারের সন্দেহের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ, জিডি বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!