- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০৯:১০ পিএম
বরিশালে কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব ও অনৈতিক প্রলোভন, বরখাস্ত এএসপি আফজাল
রিপোর্ট একাত্তর, বরিশাল প্রতিনিধি।
বরিশাল আরআরএফে কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেন।
বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের কারণে এক কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ জানাতে বরিশাল আরআরএফ কমান্ড্যান্টের কাছে গেলে সেখানে তার দেখা হয় এএসপি আফজালের সঙ্গে। এরপর বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে বার্তা ও কথাবার্তার মাধ্যমে ওই নারীকে বিরক্ত করতে থাকেন তিনি। এমনকি স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন।
এএসপি আফজাল শুধু এখানেই থেমে থাকেননি। ওই নারীকে স্বামী বিরোধী অভিযোগ ও মামলা করতে উৎসাহ দেন, যা সংসার ভাঙার চেষ্টার শামিল। এমনকি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও দিয়ে মামলা ও উচ্চপদস্থ দপ্তরে অভিযোগ দাখিলের কু-পরামর্শ দেন তিনি।
এএসপি আফজালের এ ধরনের আচরণকে “নৈতিক স্থলনজনিত ও অকর্মকর্তাসুলভ” হিসেবে আখ্যায়িত করে বলা হয়, তার অপেশাদার আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এসব কর্মকাণ্ডকে “অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ” হিসেবে বিবেচনা করে ২১ জুলাই থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!