- রাহাদ সুমন,বরিশাল ব্যুরো
- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ০৮:৫৫ পিএম
বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড
বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরী ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে কিশোরীটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কিশোরী বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে আলমগীর তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।
আইনজীবী আরও জানান, ২০২৩ সালের ৩ মার্চের পাঁচ/ছয় মাস আগেও ওই কিশোরীকে ধর্ষণ করে আলমগীর। পরে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে কিশোরীটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামি করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!