- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৭ পিএম
বরিশালে ইউপি বাংলাদেশের রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর বরিশাল জোনের আয়োজনে ১৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ৩০ মিনিটে সিলভার স্পুন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে “রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা”। বরিশাল সদরসহ বিভিন্ন উপজেলার ইউনাইটেড পিপলস বাংলাদেশের নেতৃবৃন্দ ও তরুণ কর্মীদের উপস্থিতিতে কর্মশালাটি প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড বাংলাদেশের (ইউপি) বাংলাদেশ-এর সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিব্বুল্লাহ, শিক্ষা ও গবেষণা কমিটির প্রধান বুরহান উদ্দিন নোমান, এবং কেন্দ্রীয় যুব প্রধান সংগঠক আহসান উল্লাহ ও তৌসিফ মাহমুদ সোহান। সভার সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আহ্বায়ক জাহিদ হাসান তন্ময়, আর সঞ্চালনায় ছিলেন মহানগর সদস্য সচিব এম এম মুরশীদ আলম ফাহিম।
কর্মশালায় রাজনৈতিক সংগঠনের কাঠামো, আদর্শ, নেতৃত্বের মূলনীতি, সাংগঠনিক শৃঙ্খলা, গণসংযোগ কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা—এসব বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময় ও প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।
উপস্থিত অতিথি আরেফিন মোহাম্মদ হিব্বুল্লাহ বলেন, “গণতন্ত্র, রাজনৈতিক সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তনের পথে তরুণরাই হবে অগ্রভাগের শক্তি।”
অনুষ্ঠান শেষে বরিশাল জোন ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজনের ঘোষণা দেয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!