শিরোনামঃ

বরিশালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ


বরিশালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের নিয়মিত মাসিক আড্ডা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বরিশাল চারুকলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির বিভিন্ন স্পটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চারুকলা ও দ্য ডেইলি স্টারের প্রতিনিধি সুশান্ত ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি প্রাচুর্য, বিএম স্কুলের শিক্ষক মো. সালেহউদ্দিন আহমেদ এবং খেয়ালি গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জিত সমাদ্দারসহ অন্য অতিথিরা।

বিশ্ব সাহিত্য কেন্দ্র বরিশাল ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. রাজ্জাকুল ইসলাম রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। প্রাণবন্ত আড্ডা, আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজকরা বলেন, পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্য-সংস্কৃতির প্রতি শিশু-কিশোরদের আগ্রহ সৃষ্টি এবং সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?