- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৮ পিএম
বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বরিশাল। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে সহিংসতা বাড়াচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক ও সামাজিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!