- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৯:১৪ পিএম
বরিশালে বহিষ্কৃত ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
সাকিব উল হক| রিপোর্ট৭১.কম
বাবুগঞ্জে পথরোধ করে কুপিয়ে জখম, শেবাচিমে চিকিৎসাধীন
বরিশাল জেলা ছাত্রদলের (বহিষ্কৃত) সহ-সভাপতি মো. সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য বকশির চর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ব্যক্তিগত কাজ শেষে সবুজ আকন বরিশাল শহর থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন। পথিমধ্যে মধ্য বকশির চর এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার চলাচলকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র—দা ও চাপাতি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার হাত ও মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ আকন বলেন-এই হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী। তারা আমাকে পরিকল্পিতভাবে হত্যা করতে এসেছিল।”
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবুজ আকনের স্বজনরা জানিয়েছেন, হামলার ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!