- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৬:৫২ পিএম
বরিশালে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
বরিশাল
আলোকিত মানুষ গড়ে তুলতে বরিশালে শুরু হয়েছে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বরিশালের ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) মিলনায়তনে রোববার এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ। বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থ, জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার, প্রকৃতি ও জীবন ক্লাবের জয়চন্দ্র শীল প্রমুখ। উদ্বোধক বলেন যে, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত ও সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব।
উল্লেখ্য, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ বই রয়েছে।
‘আলোকিত মানুষ চাই ’ শ্লোগানকে সামনে রেখে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে এ বইমেলা কার্যক্রম পরিচালনা করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইফ এর সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সারা দেশের সকল বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এ বইমেলা অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!