- প্রকাশিত: ৮ জুন ২০২৬ ১০:৩২ পিএম
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল মহানগর শাখার আহ্বায়ক এমডি এনামুল হাসান তাসনিমের সঙ্গে বরিশাল মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আহ্বায়ক এমডি এনামুল হাসান তাসনিম সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের নেতৃত্বের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
মোটর মেকানিকের ওপর হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারী ও তাদের সহযোগি কর্তৃক হামলার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!