- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি পালন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাব্বির হোসাইনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে শেরে বাংলা হল, ভিসি বাংলো, বিশ্ববিদ্যালয়ের মূল পুকুর এবং তাপসী রাবিয়া হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছাত্রদল নেতা সাব্বির হোসাইন বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও খাল খননের মতো জনকল্যাণমূলক কার্যক্রম চালু করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গত ২ তারিখ বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। আজ বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছি। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মানবিক দল, যা দেশের ক্লান্তিকাল সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের এসব মানবিক কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
মাছের পোনা অবমুক্তকরব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তরিকুল ইসলাম , অকিবুর রহমান, আহসান উল্লাহ্, আজমাইন সাকিব, সিফাত, জাহিদুল,, মোজাম্মেল, আজমাইন তরিকুল, বৃষ্টি, সৃষ্টি,অমি, সজিব প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!