- প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:২৯ পিএম
বরিশাল আমানতগঞ্জে স্বর্ণ চুরি! অভিযুক্ত কামাল ১৫ ভরি স্বর্ণসহ নিখোঁজ।
বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার ৪ নং ওয়ার্ডের "ঝাপ কলোনির" বাসিন্দা ‘চোরা কামাল’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত "চোরা কামাল" একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে পালিয়ে গেছেন।
ভুক্তভোগী পরিবার জানিয়েছেন, চলতি মাসের আনুমানিক ৯ বা ১০ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে যেকোনো এক সময় চুরির ঘটনা ঘটে। তারা ৯ তারিখে পারিবারিক কাজে ঢাকায় যান এবং ২৬ তারিখ সকালে বরিশালে ফিরে এসে আলমারি খুলে স্বর্ণালংকার ও নগদ অর্থ না পাওয়ায় বিষয়টি বুঝতে পারেন এবং একই দিন তারা বরিশাল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পরবর্তীতে ২৭ তারিখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত কামালকে সনাক্ত করেন। পরে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে সে একজনকে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যান। অভিযুক্তের পালিয়ে যাওয়ায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা ক্ষোভে উত্তেজিত হয়ে উঠে। এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ভুক্তভোগীর বাসা সরেজমিনে পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত এই ‘চোরা কামাল’ আগেও বিভিন্ন চুরির মামলায় জেল-হাজতে ছিলো, জেল থেকে বের হয়ে তিনি আবারও তার পুরনো পেশায় নেমে গেছেন। এলাকাবাসী বলেন, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরেই এই এলাকায় চুরি ও মাদকের ঘটনা বেড়ে গেছে; মাঝে মধ্যে পুলিশ অভিযান চালালেও নিয়মিত কার্যকর ব্যবস্থা না থাকায় চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে।
বর্তমানে ‘চোরা কামাল’ আত্মগোপনে রয়েছেন। অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তারে সহায়তার জন্য ভুক্তভোগী পরিবার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!