- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০৬:১৫ পিএম
বরগুনায় অনুষ্ঠিত হলো ‘নির্বাচনী সৌহার্দ্য সংলাপ’
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ নির্বাচনী উত্তাপের মাঝেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সহনশীল ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনা জেলায় ‘নির্বাচনী সৌহার্দ্য সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), বরগুনা-এর উদ্যোগে আয়োজিত সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, এমএএফ বরগুনার সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান।
সংলাপে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য টিকে থাকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। মতের ভিন্নতা থাকলেও আমাদের সবাইকে সৌহার্দ্য ও সহনশীলতার সঙ্গে নির্বাচনকে এগিয়ে নিতে হবে। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্-এর পক্ষে বক্তব্য রাখেন, সংগঠনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস শাকুর। তিনি বলেন, নির্বাচন যেন কোনোভাবেই সহিংসতা বা বিদ্বেষের কারণে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ বরগুনার সভাপতি চিত্ত রঞ্জন শীল। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি সামাজিক সম্প্রীতিরও পরীক্ষা। সব পক্ষের সম্মিলিত দায়িত্ব হচ্ছে এই নির্বাচনকে সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক করা। তিনি এমএএফ-এর পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, এমএএফ সদস্য, নাগরিক ও যুব সমাজের প্রতিনিধি, তরমুজ চাষি, জেলে, হিজড়া ও রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!