- প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ০৬:২৬ পিএম
বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনা, ২৩ জুন ২০২৫ তারিখ সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা’র ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল দ্বারা ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী তিনশ'র অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উলেখ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে মানুষজনের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!