- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৯:২১ পিএম
বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার অফিস উদ্বোধন"
সোহাগ হাওলাদার, বরগুনা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন অফিস উদ্বোধন হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় বরগুনা পৌর শহরের প্রাণিসম্পদ হাসপাতাল সড়কে জামায়াতের এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন। তিনি পবিত্র কোরআনের সূরা আল-ইমরান এর ১০৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন, "তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এস. এম. আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, জেলা বাইতুলমাল সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং সদর উপজেলা আমীর মাওলানা মো. নুরুল আমিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, “আমরা জনগণের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন অফিস হবে আমাদের দাওয়াতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র, এই অফিস থেকে ইনশাআল্লাহ আমরা দ্বীন ও দাওয়াতের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করব।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!