- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৬ পিএম
বরগুনায় আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব মেশিনের প্রদর্শনী, অংশ নেন বিশেষজ্ঞরা
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনার গণমানুষের বহুদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিখুঁত ও নির্ভুল পরীক্ষাসেবা নিশ্চিত করতে বিশ্ববিখ্যাত জাপান, জার্মানি, ইউরোপ ও আমেরিকার আধুনিক প্রযুক্তির ল্যাব মেশিন নিয়ে এক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের ৭৭ব্লু-স্কাই টাওয়ারের আল্লাহ মালিক হসপিটালের আয়োজনে এ ল্যাব প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সিমেনসের আধুনিক প্রযুক্তির বিভিন্ন ল্যাবরেটরি মেশিন উপস্থাপন করা হয়, যা রোগ নির্ণয়ে আরও দ্রুত, নিখুঁত ও নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
এতে চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির এসব মেশিন চালুর মাধ্যমে বরগুনাবাসীকে ঢাকার ওপর নির্ভর না করেই মানসম্মত ও আন্তর্জাতিক মানের ল্যাব পরীক্ষাসেবা প্রদান সম্ভব হবে। আল্লাহ মালিক হসপিটালের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনার বরগুনার স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!