- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০২:৩৮ পিএম
বরগুনার তালতলীতে রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ
তালতলী( বরগুনা) প্রতিনিধি।।
বরগুনায় তালতলীতে সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবী করে আসছে স্থানীয় ভূমি দস্যু ইউনুছ হাওলাদার গং। ৫ লক্ষ টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। চাঁদা টাকা না দিলে পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোড়জবরে দখল করা পায়তারা করছে। ০২ আগস্ট শনিবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এমন অভিযোগ করেন উপজেলা ঠাকুরপাড়া চান চান রাখাইন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া চান চান রাখাইন বহু বছর ধরে তার পৈত্ৰিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। কিছু ভূমি দস্যুদের অত্যাচারে রাখাইন পরিবারের অনেকেই মিয়ানমারে (বার্মা)চলে যাওয়ায় সংখ্যালঘু হয়ে পরে তারা। এ সুযোগে ভূমি দস্যু স্থানীয় ইউনুছ হাওলাদার (৫৭),মহিউদ্দিন মাসুদ (৫২),আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২ ) সহ অন্যান্য সঙ্গীরা মিলে চান চান রাখাইনের পৈত্রিক সম্পত্তি যার চরপাড়া মৌজা জেএল নং -৪০ এসএ খতিয়ান নং ০৮ এ রাতের আধারে ছোট্ট একটি ঘর তুলে দখলের পায়তারা করছে। চান চান এতে বাঁধা দিলে তার কাছে ৫ লক্ষ টাকা দাবী করেন।দাবীকৃত টাকা না দিলে তাকেসহ পরিবার কে প্রাণনাশের হুমকিও দেয়। এই ঘটনায় চান চান বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলা দায়ের করেন। আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। #### তারিখ : ০২-০৮-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!