- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৯:৪৪ পিএম
বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার ৪ ইউনিয়নে শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়। সবগুলো কমিটি ৫১ সদস্যের।
৪ টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি হলো- ছোটবগী ইউনিয়নে সভাপতি আল-আমীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক রবিউল প্যাদা।
কড়ইবাড়িয়া ইউনিয়নে সভাপতি রাসেল ওসমান ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার। নিশানবাড়িয়া ইউনিয়নে
সভাপতি হেলাল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান আকন। সোনাকাটা ইউনিয়নে সভাপতি লিটন হাওলাদার ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি।
উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন বলেন, যাঁরা এই কমিটিতে স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের কাঁধে এখন একটি গুরুদায়িত্ব—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আবারও জনগণের শক্তিতে ক্ষমতায় নিয়ে আসা এবং দেশনেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আরও সুদৃঢ় করবেন।###
এই বিভাগের আরো খবর
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!