- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:০১ পিএম
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অভি' সংগঠন থেকে বহিষ্কৃত
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা আরাফাত রহমান অভিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
সোমবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি। এর আগে রোববার (৩ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেলা শাখার সহ-স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি জানান, ঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়েও তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার (২ মে) রাতে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!