- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০৯:৪৮ পিএম
বরগুনার পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরত গিয়ে নিখোঁজের তিন দিন পর সিদ্দিকুর রহমান (৩০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি উপজেলার সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার মৃত জেলে আব্দুল মান্নার বড় ছেলে। সাত বছর আগে একই নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তার বাবা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর বিহঙ্গদ্বীপের উত্তর পাশে ধানসীর ভেতর থেকে সিদ্দিকুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বলেশ্বর নদীতে মাছ শিকারে বের হয়ে আর ফেরেননি তিনি। পরে তার নৌকাটি ডুবন্ত অবস্থায় পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন সিদ্দিকুর।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে বলেশ্বর নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন সিদ্দিকুর রহমান। স্বজনরা বলেশ্বর নদীতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও জেলে সিদ্দিকুর রহমানকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তার নৌকাটি পেলেও সিদ্দিকুর রহমানকে আর পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গরুর খাবারের জন্য ধারসি কাটার সময় কিছু লোক বিহঙ্গদ্বীপ এর উত্তর পাশে পড়ে থাকতে দেখেন সিদ্দিকুর রহমানকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
নিহতের স্ত্রী মনিরা আক্তার জানান, পরিবারের একমাত্র উপার্জন করার ব্যাক্তি ছিলেন তার স্বামী। তাদের সংসারে ৯ ও ২ বছরের দুজন কন্যা সন্তান রয়েছে এবং তার স্বামীর ছোট দুজন ভাই রয়েছে। সিদ্দিককে দিয়েই তাদের ভরশা এবং সংসার চলতো। তিনি আরো জানান, সাত বছর আগে তার শশুরও এই বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।পরে পুরো সংসারের দায়িত্ব ছিল তার স্বামীর উপরে।
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান বলেন, দুদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় নদীতে ৩ নম্বর সংকেত চলছে, এবং নিখোঁজেরদিন ওই এলাকায় বজ্রপাত হয়েছিলো বলে প্রত্যক্ষদর্শী কিছু জেলেরা আমাদেরকে জানিয়েছেন। নিখোঁজের পরে খোঁজাখুঁজি করে শুধু তার জালসহ নৌকা পাওয়া গিয়েছিলো। আজ তার মরদেহ পাওয়া গিয়েছে। মরদেহের বিভিন্ন জায়গায় ফোসকা থাকায় ধারণা করা হচ্ছে তিনি বজ্রাঘাতে মৃত্যুবরণ করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নৌ পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, জেলেদের জন্য আমাদের সব সময়ই সহায়তা থাকে, ইতমধ্যে ওই পরিবারকে প্রাথমিক সহায়তা করা হয়েছে। নিখোজের পর থেকে আমরা সব সময়ই খোজ রেখেছি। প্রাকৃতিক দুর্যোগের কারনে মারা গেছে কিনা তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিয়য়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তাদের মাধ্যমে পরিবারেরকে সহায়তা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক...
-
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!