- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৫:৩৮ পিএম
বরগুনার বামনায় ৫ আগস্ট বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ পালন করেছে বরগুনার বামনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বামনা শহরের প্রধান সড়কগুলোতে একটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালিটি শেষ হয় উপজেলা পরিষদ সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ে, যেখানে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান হাসিব জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. ইসা খন্দকার, মো. গোলাম কিবরিয়া, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ হাওলাদার ও মো. হাবিবুর রহমান (সাধারণ সম্পাদক, ডৌয়াতলা বাজার কমিটি)।
এছাড়াও উপস্থিত ছিলেন রামনা ইউনিয়ন বিএনপির মো. গিয়াসউদ্দিন মন্টু, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. হাবিবুর রহমান, মহিলা দলের সোহেলা পারভিন ও তানিয়া আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হোসেন রাজু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত খান, তরুণ দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন মুন্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান সুমন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির জমাদ্দার ও রহমান মল্লিক, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুজন মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী ছাত্র ও জনতার একটি বিজয়ের দিন। এই দিনটি স্মরণ করে তারা 'ফ্যাসিবাদী' আচরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন নেতা হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!