- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ০৪:০৮ পিএম
বরগুনা ০২ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর গণসংযোগ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেছেন, "এতো বছর যারা ক্ষমতায় ছিল, তারা কখনো পাথরঘাটার মানুষের কষ্ট বুঝতে পারেনি। আমরা এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই।"
বৃহস্পতিবার (২৪ জুলাই) বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী পাথরঘাটার আবু সাঈদ চত্বরে প্রথম গণসংযোগ করেন এবং বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য রাখেন।
এক পথসভায় তিনি বলেন, "একদল ৫ আগস্টের পর লুটপাট করে পালিয়ে গেছে। অন্যদিকে আরেক দল নিরীহ মানুষকে মামলার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হেভিওয়েটের নাম ব্যবহার করে দোকানে দোকানে চাঁদাবাজি করছে। আমরা আমাদের ভাই ও দোকানদারদের রক্ষা করব, পাথরঘাটায় কোনো চাঁদাবাজি হতে দেব না।"
তিনি আরও বলেন, "আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য। আমরা রাজনীতি করি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। যদি আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।"
পাথরঘাটায় গণসংযোগ শেষে তিনি চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা এবং বামনা উপজেলা সদরে বিভিন্ন বাজারে গণসংযোগ করছেন।
গণসংযোগে মুফতি কাসেমীর সঙ্গে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, ধর্মপ্রাণ তরুণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!