- প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ১১:১০ এএম
বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে হরিণাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ ও সভা হয়েছে।
পরে বেলা ৩ টায় বোরহানউদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী সহ হাজার হাজার ভক্ত ভাওয়াল বাড়ি গৌরনিতাই আশ্রম মন্দির থেকে রথ টেনে বোরহানউদ্দিন পৌর বাজার,থানার মোড় সড়ক সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রিয় মন্দিরে এসে শেষ হয় ।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উ-জ্জামান,কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি বাবু তপন কান্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র,বোরহানউদ্দিন উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক ও রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি,বোরহানউদ্দিন পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট এর সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাস, সম্পাদক দিপক চন্দ্র দাস,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,কেন্দ্রিয় মন্দিরের সভাপতি বাবু নারায়ন কর্মকার, সম্পাদক নীল রতন সহ বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!