- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০৮:১৫ পিএম
বোরহানউদ্দিনে শিক্ষক সমিতির ভবন উদ্বোধন,শিক্ষকদের সংবর্ধনায় সিক্ত এমপি হাফিজ ইব্রাহিম
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা সড়কে অবস্থিত নবনির্মিত এই ভবনের উদ্বোধন শেষে তিনি ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম এমপি। তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার ভিত গড়ে তোলেন শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্মিত ভবনটিকে তিনি সময়োপযোগী ও শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খালেদা খানম আলেয়া, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা এ.বি আহমদ উল্যাহ আনছারী এবং ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ বশির আহাম্মদ। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভবন নির্মাণের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের জন্য একটি স্থায়ী ও কার্যকর সাংগঠনিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এখান থেকে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সভা-সেমিনার এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!