- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৭ এএম
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালি উত্তোলন করায় ২ জনকে জরিমানা,ড্রেজার ও বলগেট জব্দ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করে মো: মামুন (২১) এবং ইমাম হোসেন (২২) নামে ২ জনকে আটক করা হয়েছে, এছাড়া একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত বোরহান উদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রনজিত চন্দ্র দাসের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট টিমের সহযোগিতা এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত ০২ জন নিজেদের দোষ স্বীকার করেছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ড্রেজারের মালিককে ১০০,০০০ ( এক লক্ষ) টাকা এবং বলগেটের মালিককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস বলেন,তেতুলিয়া নদীতে অবৈধ বালি উত্তলনের দায়ে দুজনকে আটক করা হয়েছে,বলগেট ও ডেজার জব্দ করা হয়েছে,পরে জরিমানা করে মুচেলিকার মাধ্যমে বালি উত্তোলন না করার শর্তে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!