- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৮:২৮ পিএম
বোরহানউদ্দিনে নানা আয়োজনে পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পৌর স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীরা।
২০ আগস্ট বুধবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি,বৃক্ষ রোপণ,হাসপাতালের সামনে পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদারের সভাপতিত্বে'পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদারের
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন করেন,উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম পন্ডিত,বনি আমিন,বাবুল আখন,মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!